প্রফের_ভাইবায়_Pituitary_Tumor
#প্রফের_ভাইবায়_Pituitary_Tumor ❤️💜
( যারা #Endocrine এর সাথে #Neurology এর correlation করতে চায়)
👨🏻⚕️ : আচ্ছা বলতো একটা patient #মাথা_ব্যাথার সাথে #HTN এবং #Diabetes নিয়ে আসলো।কি হতে পারে ব্যাপার টা?
👨⚕️ : Sir any #intracranial_tumor ?
👨🏻⚕️ : intracranial tumor এর সাথে Diabetes melitus আর HTN এর সম্পর্ক কি?
👩🏻⚕️ : sir আমি বলি? স্যার Patient এর সম্ভবত pituitary তে একটা ছোট Tumour আছে যাকে #Microadenoma বলে। এই Microadenoma #ACTH secrete করছে। যেটার কারনে ACTH গিয়ে Adrenal Gland কে Stimulate করছে , আর সেখান থেকে Cortisol release হচ্ছে। excess Cortisol এর কারনে হচ্ছে #Cushing_syndrome ।
আর আমরা তো জানি Cushing syndrome এ Blood sugar বেড়ে যায়, যেটার কারনে হয় #Diabetes_Melitus ।
আর cortisol সামান্য #Mineralocorticoids এর মতো বিহেভ করে, যার কারনে Salt water retention হয় এবং excess blood volume এর জন্য হয় #Hypertension !
আর intracranial lesion তো তাই সামান্য #Headache থাকতেই পারে।
👨🏻⚕️ : সাবাস। এবার তুই বল, Microadenoma কখন বলবো। আর কি কি ফিচার পাওয়া যাবে।
👨⚕️ : স্যার tumor এর size যদি 10mm এর চেয়ে কম হয় তখন আমরা Microadenoma বলি।
Microadenoma তে সাধারনত Anteriorpituitary থেকে যে hormone গুলো release হয়, just সেগুলোর #excess_secretion হয়।
👨🏻⚕️ : যেমন? অর্ধেক বলে থামলে হবে? আজ কাল কার ছেলে পেলে গুলো মোবাইল টিপ্তে টিপতে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে।😒
👨⚕️ : যেমন sir Growth hormone excess secretion এর জন্য বয়স ১৮ এর কম হলে #Gigantism হবে। মানুষ তাল গাছের মতো লম্বা হতে থাকবে। আর বয়স যদি বেশি হয় তাইলে bones আর লম্বায় বাড়তে পারবে না।
তাই শুধু প্রস্থে বাড়বে। হাতের তালু, পায়ের তালু একেক টা মুগুরের মতো হয়ে যাবে।আগের জুতা লাগবে না পায়ে। Bones এর growth এর জন্য nerve aperture গুলো তে #compression হবে। এতে nerve compression দেখা যাবে। এই গুলোকে সব একসাথে #Acromegaly বলে।
আর সাথে তো cushing এর ফিচার থাকবেই। নীলা যেটা বললো কিছুক্ষন আগে।
👨🏻⚕️ : সাব্বাস! আচ্ছা মেয়েদের আর কি হতে পারে microadenoma তে?
👩🏻⚕️ : স্যার , #Prolactin ও anterior pituitary থেকে বেশি release হবে ।
সেই prolactin গিয়ে excess Milk production করবে। এটাকে বলে #Galactorrhoea .
এছাড়া prolactin এর আরেক টা function হলো #Gonadotropin ( Estrogen ,Progesteron) কে Suppress করা।
তাই Patient এর period হবে না। আর #infertility দেখা দিবে।
👨🏻⚕️ : বাপরে। তোরা দেখি আগুন। এবার তুই বল দেখি Tumor size যদি 10mm এর বেশি হয় তাহলে কি হবে?
👨⚕️ : sir , 10 mm এর উপর size হলে তাকে বলে Macroadenoma .
Macroadenoma হলে বড় হয়ে যাওয়া Tumor আশে পাশের structure কে compress করা শুরু করে। Antpituitary এর সামনেই থাকে #optic_chiasma সেটায় compression এর জন্য #Bitemporal_Hemianopea হয়। অর্থাত চোখের lateral visual field এ আর কোন দৃষ্টি শক্তি থাকে না।
এছাড়া আশেপাশের artery কে compress করে #ischemia ও করে ফেলতে পারে।
আরেক টা সমস্যা হলো tumor টা তখন pituitary এর সব কোষ গুলো কে চাপ দিয়ে নষ্ট করে ফেলে।
তাই #Hypopituitarism এর ফিচার পাওয়া যায়।
যেমন TSH কমে যাবার কারনে হয় Hypothyroidism !
Gonadotropin কমে যাবার কারনে Libido কমে যায়, #Amenorrhoea হয়, #infertility দেখা যায়।
ACTH এর অভাবে Adrenal gland থেকে hormone release হতে পারে না। যার জন্য Addison crisis হয়। BP একদম কমে যায়।মানুষ দুর্বল হয়ে পরে।
👨🏻⚕️ : কি মারাত্মক! সব পারলে চলবে? তুই বল দেখি। এই patinet এর প্রসাব বেশি হবে না কম হবে?
👩🏻⚕️ : Sir বেশি হবে .Tumor বেশি বড় হলে Posterior Pitutary তে compression হবে। এতে #Supraoptic Nucleus এ চাপ লেগে নষ্ট হয়ে যাবে।
যার জন্য সেখান থেকে আর ADH release হবে না। আর ADH না থাকলে Water absorption কম হবে। তাই Urine বেশি হবে।
👨🏻⚕️ : Treatment কি দিবি?
👨⚕️ : #Surgical correction করতেই হবে । সাধারনত #Transphenoidal approach এ tumor কেটে বের করে নিয়ে আসতে হবে। সাথে hormone supplement or antagonist দিতে হবে symptom অনুযায়ী।
👨🏻⚕️ : তোরা দুইজনই এত ভাল কিভাবে পারিস? রহস্য টা কি? 😒
👩🏻⚕️👨⚕️ : স্যার আমরা দুইজন Restaurant এ Date না করে Library তে Date করি। পয়সাও বাচে আবার গ্রুপ Discussion এর সু্যোগ ও পাই আর কি 😂!
No comments