Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

Mitral_Stenosis_এবং_হাজার_বছর_ধরে

#Mitral_Stenosis_এবং_হাজার_বছর_ধরে👱🏻‍♂️👩🏽


টুনি নৌকায় বসে আছে । গায়ে তার সামান্য জ্বর। নৌকা চালাচ্ছে মন্তু।

👱🏻‍♂️ : জ্বর কি একটু কমছে তোমার? প্রায়ই তো জ্বর আহে।
গনু মোল্লার কাছ থেইয়া পানি পরা খাইলেই পারো।

টুনি হঠাত কাশতে শুরু করলো। তারপর নদীর পানিতে থুথু ফেললো। সে বেশ খানিক টা হাফাচ্ছে।

👱🏻‍♂️ : পান খাওয়াডাও একটু কমাও। নদীর পানিতে পানের পিক ফেইলা পুরা নদীই তো লাল বানায়ে ফেললা।

👩🏽 : ঐডা পানের পিক না। রক্ত!

👱🏻‍♂️ : কি সব অলুক্ষইনা কথা বার্তা। রক্ত হইবো কেন?

👩🏽 : কেন ? তুমি Davidson এ Pulmonary ordema পড় নাই? সারাদিন আম্বিয়ার বাড়িতে পইরা থাকলেই হইবো?

👱🏻‍♂️ : কিন্তু তোমার #Pulmonary_oedema হইবো কেন?

👩🏽 : আমার ছোট বেলার থেইক্যা বাতজ্বর। Rheumatic fever জারে কয়। #Rheumatic_fever হলে অন্য layer গুলার সাথে #endo_carditis হয়। আর Endocardium এর continution হিসেবে Mitral valve এর ও #inflammation হয়। বারবার inflammation হবার জন্য mitral valve এ হয় #fibrosis . এবং পরবর্তী তে #calcification . তাই mitral valve এর aperture একদম সরু হয়ে যায়। এইটারে বলে #Mitral_Stenosis !

👱🏻‍♂️ : তো এইটার সাথে শ্বাসকষ্ট আর কাশির সাথে রক্ত বাইর হবার কাহিনী কি?

👩🏽 : mitral stenosis এর কারনে #Left_Atrium থেইক্যা #Left_Ventricle এ  Blood আর আসতে পারে না। তাই Left Atrium Blood দিয়ে congested হয়ে থাকে। এই জন্য Lung থেকে #Pulmonary_vein Blood নিয়ে left atrium এ আর আসতে পারে না। একই ভাবে #pulomonary_capillary থেকে আর Blood সামনের দিকে আগাতে পারে না।pulmonary capillary pressure হয়ে যায় আকাশ ছোয়া। সেই increased pressure এর কারনে fluid capillary থেকে বের হয় alveoli তে জমা হয়। যার কারনে #Oxygen alveoli তে ভালভাবে যেতে পারে না। যে কারনে শ্বাস কষ্ট। আর মাঝে মাঝে pressure বেরে যাবার কারনে pulmonary capillary ছিড়ে blood alveoli তে চলে আসে। তখন কাশির সাথে সেই Blood বাইরে চলে আসে।

👱🏻‍♂️ : এদিকে আসো তো দেহি। তোমার Heart sound গুলা শুনি। Stetho টা ব্যাপারীর কাছ থেইকা খরিদ করছি।

মন্তু টুনি কে #left_lateral পজিশনে শুয়ে দিয়ে শ্বাস ছেড়ে বন্ধ করে রাখতে বললো। কারন #Expiration এর সময় Left heart এ Blood flow বেশি হয়। তাই murmur ভাল শোনা যায়।

👩🏽 : কি পাইলা মিয়া? আমাগো একটু কও।

👱🏻‍♂️ : কি আর পামু! #Mid_Diatolic_murmur । Mitral Valve Diastole এর মাঝামাঝি সময় খোলে। তাই সে সময় Blood flow হয়। এবং murmur পাওয়া যায়।

👩🏽 : আমার বুক টাও আজ কাল খুব ধরপরায়।

👱🏻‍♂️ : কার লাইগ্যা? আমার লাইগ্যা?😛

👩🏽 : ধুরো মিয়া। Mitral stenosis এ যে #Atrial_fibrillation হয় ভুইলা গেছো?

👱🏻‍♂️ : ও! আমি ভাবছিলাম অন্য কিছু।😔 যাই হোক। তুমি দেখি লজ্জায় লাল হইয়া গেছো একবারে। আমারে এতো লজ্জা পাবার কি আছে?

👩🏽 : আমি লজ্জা পাইনাই। এটারে বলে #Mitral_facies . pulmonary Capillary pressure বেড়ে যাবার কারনে
Right ventricle থেকে Blood আর lung এ যেতে পারে না। একই কারনে Rt atrium থেকেও Blood আর RV এ আসতে পারেনা। যার কারনে #Superior_venacava বডির উপরের অংশ থেকে Blood Drain করে আর RA এ নিয়ে আসতে পারে না । কারন সেটা always full থাকে। এইজন্য Face এ Blood জমে #congested হয়ে থাকে।

👱🏻‍♂️ : তুমি একটু দুর্বল হয়ে গেছো। আর হাত পা গুলা এত  ঠান্ডা কেন? আর বডির বাম পাশ টা মনে হচ্ছে একটু কম নড়ে?

👩🏽 : LA এ Blood জইমা থাকার কারনে সেখানে #Thrombus form হয়। সেই thrombus mitral valve এর  চিপা দিয়া Left ventricle এ যদি আসে। তাইলে সেখান থেকে carotid Artery তে thrombus চলে আসে। আর Brain এর কোন একটা Artery Block করে ফেলে। যেকারনে #Ischemic_Stroke হয়। আমার যেটা হইছে। আর হাত পা ঠান্ডা , কারন LA থেকে LV এ ভালভাবে Blood না আসায় System এ Blood flow বা #cardiac_output কমে যায় । সেই কারনে।

👱🏻‍♂️ :  ও ! established বয়স্ক মকবুল ভাইজান কে বিয়ে করে সারাদিন বসে বসে পড়। এইজন্যই তোমার Part -1 , residency সব হইয়া গেল!আর আমার নৌকায় ক্ষ্যাপ দিতে দিতে দিন যায়। 😔পড়মু কোন সময়? ঐ যে শান্তির হাট!চলো আমরা নিকা করি।

👩🏽 : তা আর হয় না মিয়া। তা আর হয় না! আমার Part -1 হইছে। তোমার তো কিছুই হয় নাই!

মন্তুর হাত থেকে বৈঠাটা নদীতে পরে গেলো। নৌকা টা অন্যায় ভাবে দুলছে! একটু পর রাত হবে। হাজার বছরের পুরানো সেই রাত।😊

No comments

Theme images by follow777. Powered by Blogger.