#Hepatitis
#একটুখানি_লেখাপড়া 😀
অনেক ছোটবেলায় আমার একবার জন্ডিস হয়েছিল। আমি তখন গ্রামের বাড়িতে। আমার নানী আমাকে নিয়ে যান পাশের বাড়ির এক মহিলা ওযা বা কবিরাজের কাছে। তিনি আমার হাতে চুন মাখিয়ে রাখেন কিছুক্ষণ। তারপর একটা পাত্রে পানি নিয়ে হাত ভিজিয়ে কচলে চুনগুলো পরিষ্কার করেন। পরিষ্কারের পর দেখা যায় পাত্রের পানির রঙ হলুদ!
উপরের ঘটনা শেষে আমার শরীর থেকে হলুদ বিলিরুবিন বের হয়ে আমি সুস্থ হয়েছিলাম কিনা মনে নেই, তবে ক'দিন পর আমি সুস্থ হয়ে যাই। আর অনেক পরে যেয়ে মেডিকেলে এসে জানতে পারি এ সবই ছিল বুজরুকি! পানিতে আম গাছের কষ মিশানো ছিল, চুনের সাথে মিশে ওটাই হলুদ রঙ ধারণ করেছিল!
আরো বুঝতে পারি ওটা ছিল Hepatitis A, যেটা পানির মাধ্যমে বেশি ছড়ায় feco oral route এ। যেহেতু সে সময় গ্রামে ছিলাম, পুকুরের পানিতে থালা বাসন ধুঁতো, ভাইরাস এর উৎস তাহলে ওই পানিই।
আর আমারই কেন হয়েছিল, কেন অন্যদের হয়নি সেটাও বেশ পরে বুঝেছি। এটা আসলে জীবনে বারবার হয় না, একবার হলেই দেখা যায় life long immunity ডেভেলপ করে। ছোটবেলায় exposure এর পর জন্ডিস হয়ে immunity ডেভেলপ করে। তাই Hep A এর আক্রমণ ছোটদেরই বেশি দেখা যায়। তার মানে এই নয় যে এটা শুধু ছোটদেরই হয়। বড়দের যদি ছোট বেলায় exposure হয়ে immunity ডেভেলপ না করে থাকে তো যে বয়সেই exposure হবে সে বয়সেই হতে পারে। এত কথা বলার উদ্দেশ্য, অনেকের ভুল ধারণা 'এটা নাকি শুধু ছোটদের হয়!'
Hep A দিয়ে জন্ডিস হওয়ার পরে ভাল হলাম কিভাবে? কবিরাজের কোন কেরামতি কিন্তু এখানে ছিল না, কারণ এটা নিজে নিজেই ভাল হতে পারে, প্রয়োজন শুধু বিশ্রাম। যদিও ভাল করার ক্রেডিট সেই ওযাই নিয়ে নিয়েছিলো!
Hep A দিয়ে জন্ডিস হলে সেটা self limiting একটা disease, যদি না কোন risk factors যেমন immunosuppresion থাকে বা অন্য কোন liver disease থাকে।
আমরা জানি Hep A এর মত আরো একটা feco oral route এ ছড়ায়, সেটা Hep E. মনে রাখার সুবিধার্থে, শুধুমাত্র feco oral route এ ছড়ায় বলে এই দুটো ভাইরাস শুধু acute hepatitis ই করতে পারে, কখনোই chronic hepatitis করে না। এই acute hepatitis হয়ে কিছুদিন পর আবার এমনিই ভাল হয়ে যায়। আর বাকিরা যারা blood ও sexual এসব রুটে ছড়ায় অর্থাৎ Hep B, C, D তারা acute ও chronic দু রকমের Hepatitis ই করতে পারে। তাই Hep A ও E তুলনামূলক ভাল অন্যগুলোর তুলনায়!
তবে এই ভাল Hep A ও E এর মধ্যে Hep E টা একটু কম ভাল! কারণ এটা pregnancy এর জন্য খুব খারাপ, বিশেষ করে third trimaster এ এটা দিয়ে acute viral hepatitis with acute liver failure ডেভেলপ করে, যার হার শতকরা ৩০! তবে এটা সব দেশের জন্য সমান না, যেমন মিশরে এটা গর্ভবতী মায়েদের কোন সমস্যাই করে না, কারণ হয়তো ভৌগলিক। অন্য সবার জন্য এটা Hep A এর মত নিরীহ হলেও গর্ভবতী মহিলাদের জন্য Hep E কেন এত খারাপ, কারণ হয়তো হরমোনাল! Hep E এর কোন preventive vaccine নাই, অন্যদিকে Hep A এর vaccine আছে! একবার নিলেই হয়, immunocompromised হলে কয়েকবার vaccine নিতে হয়। Hep A জীবনে একবার হলেও, Hep E কিন্তু বারবার হতে পারে, অর্থাৎ এটা Relapsing Hepatitis করে।
আমাদের দেশ পৃথিবীর তালিকাভূক্ত সেই দেশগুলোর একটি যেখানের পানিতে অনেক বেশি Hep A ভাইরাস পাওয়া যায়! যার ফলে অনেক দেশের মানুষ আমাদের দেশে আসার আগে Hep A এর vaccine দিয়ে আসে, আর এখানে এসে খায় বোতলের পানি! যদিও আমরাও অনেক বাসায় বোতল বা ফুটানো পানি খাই, কিন্তু যে গ্লাসে খাই সেটা ধুঁই সাপ্লাইয়ের পানি দিয়ে, যে পানিতে ড্রেইনের পানির কন্টামিনেশন হয়ে Hep A থাকতে পারে, ফলে জন্ডিস হয়। আবার মাঝে মাঝে আমরা আরাম করে Hep A টাকা দিয়ে কিনে খাই। এই যেমন ফুঁচকা খাই, চটপটি খাই, খাই রাস্তার পাশে খোলা আকাশের নিচে বিক্রি করা আখের রস ও লেবুর শরবত! কোন পানি দিয়ে এসব তারা বানাচ্ছে তার কিন্তু কোন খোঁজ নাই! ফলাফল দেশ ভর্তি বহু জন্ডিসের রোগী।
জন্ডিসের এত রোগী, তাই যে যেভাবে পারছে - পানের দোকানে, কবরস্থানের গলিতে সাইনবোর্ড লাগিয়ে জন্ডিসের চিকিৎসা করছে! একটা চিকিৎসার নমুনা তো উপরে দিলাম যার সাক্ষী আমি নিজে, এবার চলুন দেখি আরো কিছু ভয়ংকর চিকিৎসার নমুনা!
জন্ডিস হয়ে লিভার বড় হয়ে গেছে। কবিরাজ পেটে হাত দিয়ে বললো, 'পেটে জন্ডিস বেশ বড় হইছে, এখন কাঁটতে হবে!' জন্ডিস কাটার জন্য তিনি একটা লোহার রড গরম করে চামড়ার উপর দিয়ে লিভারের লোয়ার বর্ডারে ধরলেন! আগুনের তাপে লিভার রিট্রাক্ট করে কিছুটা উপরে সরে গেল। কবিরাজ এবার পেটে হাত দিয়ে রোগীর লোককে বললো, 'দেখেন জন্ডিস ছোট হয়ে গেছে!' তখন রোগীর লোকও সেখানে হাত দিয়ে অবাক বিস্মিত!
এক বুড়ো মহিলার কপালের মাঝখানে টিপের মত গোল কাল দাগ, যার চোখদুটো আর শরীর তখন বেশ গাঢ় হলুদ। হিস্ট্রি নিয়ে দেখা গেল জন্ডিসের চিকিৎসায় কপাল গরম রড দিয়ে পুড়িয়ে ছিদ্র করেছেন, যে ছিদ্র দিয়ে জন্ডিস বের হয়ে যাবে! যখন সে ডাক্তারের কাছে যায়, ততদিনে বেশ দেরী হয়ে গেছে!
আর এক লোকের বেশ মারাত্মক জন্ডিস। কোন এক অমানুষিক বিজ্ঞ তাকে পরামর্শ দিলেন, 'পুকুরের ঠান্ডা পানিতে সন্ধ্যা থেকে সকাল গাঁ ভিজিয়ে থাকতে, এতে নাকি তার জন্ডিস সব পানিতে মিশে যাবে!' পরামর্শ মত লোকটি সন্ধ্যায় পানিতে নামলো, কিন্তু ঘন্টা চারেক ঠান্ডা পানিতে থেকে যখন হাইপোথার্মিয়া ডেভেলপ করলো তখন তাকে নিতে হল হাসপাতালে! দূর্ভাগ্যের বিষয় এটাই যে দিন দুয়েক পর মারাত্মক নিউমোনিয়া হয়ে তিনি মৃত্যুবরণ করেন!
আর এক জন্ডিসের রোগী যিনি চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বোতল বোতল হারবাল ছাইপাশ খাওয়া শুরু করলেন। কিছুদিন পর ফলাফল তো ভয়াবহ। হারবাল ওষুধে বোন ম্যারোতে জমা হয়ে বোন ম্যারোকে সাপ্রেস করে প্যানসাইটোপেনিয়া করে ফেললো। একদিন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হলেন!
এত ঘটনার পরেও এসব কুচিকিৎসা এই আধুনিক যুগেও বহাল তবিয়তে টিকে আছে! এর কারণ হল সুচিকিৎসায় ডাক্তারের কাছে যেতে হবে এ ব্যাপারে মানুষ যতটা না সচেতন, তার থেকে বেশি সচেতন Hep B এর HBsAg টেস্ট এর ব্যাপারে! HBsAg করে যখন পজিটিভ পাওয়া যায়, সবকিছু বুঝিয়ে বলার পরও তারা বেশ ঘাবড়ে যান। এরমাঝেই তারা হাঁটে ঘাটে টিভি রেডিওতে বিজ্ঞাপন দেখেন 'আপনি কি HbsAg পজিটিভ? বিদেশে যেতে পারছেন না? তো আসুন আমাদের কাছে! ভংচং হারবাল! গ্যারান্টি সহকারে চিকিৎসা করি! বিফলে মূল্য ফেরত!' এসব শুনে ওই অবুঝ জনগণ দৌড় দেন সর্বরোগের চিকিৎসকের কাছে! সেখানে যাওয়ার পর, কিছুদিনের ভেলকিবাজি আর গাছ লতার চিকিৎসা শেষে রিপিট HBsAg টেস্টে তার নেগেটিভ পাওয়া যায়! ঝরে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে! এই যে নেগেটিভ পাওয়া গেল তার কারণ হয় সেটা window period এ আছে, অথবা আমরা জানি শতকরা ৯০ জন HBsAg পজিটিভ রোগী ৬ মাসের মধ্যে HBsAg নেগেটিভ হয়ে যায়, আর মাঝখান থেকে ক্রেডিট নেয় সাইনবোর্ড কবিরাজ! কবিরাজের ভাষ্যমতে ১০০ জনে ৯০ জনই তারা ভাল করে, আর ১০ জন যারা ভাল হয় না তারা শেষমেস যায় ডাক্তারের কাছে! তখন অনেকের দেরী হয়ে যায়, অনেক সময় ডাক্তারদের কিছুই করার থাকে না। লোকমুখে প্রচার পায় 'জন্ডিসের চিকিৎসা কি ডাক্তার দিয়ে হয়?!' সচেতনতা জরুরী, সচেতন করাটা আরো বেশি জরুরী, আরো থাকবে পরবর্তী পর্বে...
Hep A ও E নিয়ে আগে পড়েছিলাম। কিভাবে কেন কি দিয়ে হয়, হয়ে কি করে এসব আমরা জানি। আজ মূলত পড়বো এদের ডায়াগনোসিস ও ট্রিটমেন্ট নিয়ে।
🍂 প্রথম কাজ হিস্ট্রি নেওয়া, খাবার পানির হিস্ট্রি! রাস্তা ঘাটে খোলা খাবার পানি, হাবিজাবি খায় কিনা, বাসায় বিশুদ্ধ পানি খায় কিনা, কাছাকাছি আরো কারো গত কয়েকদিনে জন্ডিস হয়েছে কিনা সেসবের হিস্ট্রি। এগুলো থেকে একটা আইডিয়া পাওয়া যাবে যে water contamination থেকে এই জন্ডিস হয়েছে কিনা। তাহলে প্রাথমিকভাবে আন্দাজ করে নিতে পারবো যে এটা feco oral route এ ছড়িয়েছে, আর কারণ প্রধাণত Hep A. তবে Hep E ও হতে পারে যদিও আমাদের দেশে এটা অতটা কমন না, যতটা কমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ও মধ্যপ্রাচ্যে, সেখানে travel হিস্ট্রি আছে কিনা।
🍂 হিস্ট্রি শেষে এক্সামিনেশন। জন্ডিস দেখি। Liver বড় হয়েছে কিনা, ব্যাথা আছে কিনা। viral hepatitis এ সাধারণত tender hepatomegaly থাকে। acute condition এ liver বড় হতে পারে, আর chronic এ সাধারণত ছোট হয়ে যায়। সেক্ষেত্রে hepatic span দেখতে পারি। upper border of liver dullness থেকে lower border পর্যন্ত মাপতে পারি midclavicular line এ, usg করেও মাপতে পারি। chronic hepatitis যে সব virus (B,C,D) দিয়ে হয় সেসব ক্ষেত্রে প্রথম দিকে hepatic span বেশি পেলেও পরে আস্তে আস্তে কম পাবো।
🍂 জন্ডিস নিয়ে রোগী এলেই আমরা কিছু টেস্ট করতে দিই। সবচেয়ে বেশি যেটা দিই S. Bilirubin করি, যদিও শুরুতেই এটা দিয়ে লাভ নেই। viral hepatitis হলে শুরুতে বাড়ে liver enzyme গুলো SGPT SGOT, তারপর বাড়ে S. bilirubin. রোগের শুরুর দিকে এমন হয় যে liver enzyme বেশি, bilirubin কম। কিছুদিন পর bilirubin বেশি, liver enzyme কম। ভাল হয় দুটো একসাথে করতে পারলে। আর রোগী যদি সব একসাথে করার মত সামর্থ্যবান না হয় তো উপরের হিসাব বুঝে দিতে হবে। এই টেস্টগুলো করে বুঝলাম যে Hepatitis হইছে। প্রয়োজনে prothrombin time করতে দেওয়াটা ভাল, কারণ liver function impair হলে সবচেয়ে আগে যার পরিবর্তন হয় সেটা এটা। যদিও পেরিফেরির অনেক জায়গাতেই এটা হয় না, PT লিখলে বুঝে pregnancy test, আর রোগী পুরুষ হলে তো কথাই নেই!
আমরা জানি symptoms ৬ মাসের কম হলে acute, আর ৬ মাসের বেশি হলে chronic. এখন এই hepatitis এর কারণ কি viral না অন্য কোন কিছু সেটা দেখতে হবে। alcoholic hepatitis হতে পারে, non alcoholic fatty liver disease (NAFLD) থেকে non alcoholic steatohepatitis (NASH) হতে পারে, liver এর অন্য ডিজিজও হতে পারে। আর viral hepatitis শুধুমাত্র Hep A,B,C,D,E virus দিয়ে না হয়ে Dengue, HSV, EBV দিয়েও হতে পারে। অর্থাৎ সম্ভাবনা অনেক, তাই সবগুলো নিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়লে হবে না। স্টেপ বাই স্টেপ আগাতে হবে! শুরুতেই সবচেয়ে প্রচলিত যে টেস্ট আমরা করি সেটা HBsAg. এটা অবশ্যই করা উচিৎ, কারণ আমাদের দেশে এটার হার বর্তমানে 5.4%. করার পর negative পাইলাম, negative পেয়েই বসে থাকা যাবে না, এটাকে চিন্তার একপাশে রেখে উপরের হিস্ট্রি বিবেচনা করে Hep A এর চিন্তাটাকে মাথায় আনতে হবে, এবং anti HAV করার কথা ভাবতে হবে। যদিও খুব একটা আমরা করি না, কারণ যেহেতু এটা তেমন মারাত্মক না, আর Hep B যেহেতু negative সেহেতু Hep A হওয়ার চান্স বেশি কারণ এ দুটোই আমাদের দেশে বেশি কমন, অর্থাৎ আমরা এ ব্যাপারে একটা indirect ডায়াগনোসিস করি। আর Directly ডায়াগনোসিস করতে চাইলে অবশ্যই anti HAV করতে দেওয়া উচিৎ এটা IgM ডিটেক্ট করবে যা recent infection নির্দেশ করে। আর anti HAV positive মানে রোগী অনেকটা রিল্যাক্স থাকবে যে তার বেশি খারাপ virus থেকে জন্ডিস হয়নি। তবে বিষয়টা এমন না যে Hep A আর Hep B একসাথে হতে পারে না। তাই anti HAV positive আর HBsAg negative পেয়ে একদম নিশ্চিন্ত হওয়ার কিছু নেই, কারণ হয়তো এমনও হতে পারে যে Hep B virus infection ও সাথে আছে এবং সেটা window period এ আছে তাই negative দেখাচ্ছে! যাই হোক আপাতত Hep B কে সাইডে রেখে আমরা এখন Hep A টা নিয়েই চিন্তা করি। symptoms দেখাতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই no symptoms! এটা একবার হলেই life long immunity দেয়, immunity দিয়েছে কিনা এবং দিলে কতটুকু দিয়েছে সেটা দেখার জন্য রোগী সুস্থ হওয়ার পর anti HAV IgG করতে পারি।
🍃 এবার চিকিৎসা কি দিবো? চিকিৎসা একটাই, রোগীর সাথে কথা বলা, কাউন্সেলিং করা। এটা ঠিকঠাকমত না হলে রোগী ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে কবিরাজের দোকানে ছুটবেই। যে কথাগুলো আমাদের বলা উচিৎ,
- সাধারণ ভাইরাস দিয়ে জন্ডিস হয়েছে, তাই ভয়ের কিছু নেই। অল্প কদিনের ভেতর আশা করছি সুস্থ হয়ে যাবেন। কোন ওষুধের প্রয়োজন নেই।
- এর কারণ দূষিত খাবার পানি। তাই বিশুদ্ধ খাবার ও পানি পরিষ্কার পাত্রে খাবেন। ঠিকঠাবে হাত ধুবেন। স্যানিট্যারি ল্যাট্রিন ব্যবহার করবেন।
- রোগী লোক জিজ্ঞেস করবে, 'স্যার, রোগীরে খাওয়াবো কি?'
অনেকে এ ব্যাপারে কি কি খাবে, আর কি খাবে না তার লম্বা বর্ণনা শুরু করে দেয়, যেমন- হলুদ খাবে না, মসলা খাবে না, মাছ মাংস খাবে না, যার কোন প্রয়োজন নাই। বলতে হবে,
- স্বাভাবিক সব কিছু খেতে পারবে।
অনেকে বাড়তি কিছু খেতে বলেন, যেমন- ডাবের পানি, আখের রস, যার কোন প্রয়োজন নাই। বরং এসব খাবার গ্লুকোজ লোড বাড়িয়ে liver এর উপর এক্সট্রা প্রেশার ফেলতে পারে।
- পুরোপুরি বিশ্রামে থাকবে।
- কোন paracetamol খাবে না, ঘুমের ওষুধ খাবে না। low grade fever থাকতে পারে। fever খুব বেশি হলে low dose paracetamol দেওয়া যাবে, সাথে tepid sponging.
অনেকে জন্ডিস পেলেই। ursodeoxycholic acid প্রেসক্রাইব করে, যার কোন ভূমিকাই নাই।
🍃 আর পরিবারের যারা এখনো আক্রান্ত হয়নি তাদেরকে anti HAV এর vaccine নেওয়ার পরামর্শ দিতে পারেন, বা একই পরিবারের কয়েকজন ইতোমধ্যে আক্রান্ত হলে কুইক prevention হিসেবে বাকি যাদের হয়নি তাদের immunoglobulin দিতে পারেন। তবে এসব দেওয়াটা খুব একটা প্রচলিত না, সিরিয়াস কোন outbreak না হলে দিতে হবে এমনটাও না, কারণ যেহেতু এটা অতটা মারাত্মক না, তাই কোন anti viral ও লাগে না। তবে মারাত্মক হতে পারে যদি রোগী immunocompromised থাকে, বা অন্য কোন liver disease থাকে। সব মিলিয়ে Hep A মোটামুটি একটি নিরীহ RNA ভাইরাস!
🌷 Hep A এর সাথে Hep E ও কিন্তু পড়া শেষ, কারণ মোটামুটি সবই এক। প্রথম পর্বে পড়েছি, দুটোই RNA ভাইরাস, দুটোই feco oral route এ ছড়ায়্, দুটোই শুধু acute hepatitis করে। anti HAV এর মত anti HEV করে ডায়াগনোসিস করতে হয়। পার্থক্যও পড়েছি, দুটোই নিরীহ হলেও Hep A এর তুলনায় Hep E তুলনামূলক খারাপ কারণ pregnancy তে acute liver failure করতে পারে, relapsing hepatitis করে, তাই Hep E তে প্রয়োজনে anti viral দেওয়া যায় - যেটা হল ribavirin, তবে এটা pregnancy safe না। pregnancy safe anti viral একটাই আছে - যেটা tenofovir, যা আবার Hep E তে দিয়ে লাভ নাই! আরো থাকবে পরবর্তী পর্বে...
ধন্যবাদ সবাইকে 🙂
নিরীহগুলো (A, E) তো শেষ, এখন সেই দুষ্ট প্রকৃতির ভাইরাস Hep B নিয়ে পড়াশুনা হবে। Hep A থেকে E এর মধ্যে এই একটাই শুধু DNA ভাইরাস। DNA থেকে Dane মনে রাখা সহজ, অর্থাৎ Hep B ভাইরাসের DNA কে বলা হয় Dane particle.
🍂 Hep B নিয়ে আমাদের যত ভয়, তার কারণ chronic hepatitis যারা করে সেই B,C,D এর মধ্যে এই Hep B টাই সবচেয়ে বেশি খারাপ! এই বেশি খারাপ হওয়ার পিছনের কারণগুলো হল,
> আমাদের দেশে এর প্রকোপ 5.4%
> এটা দিয়ে আমাদের দেশে chronic hepatitis, liver cirrhosis ও hepatocellular carcinoma হওয়ার ঝুঁকি অনেক বেশি।
> প্রতি বছর কয়েক হাজার মানুষ Hep B থেকে Hepatocellular carcinoma হয়ে মৃত্যবরণ করে।
> যদিও এখন ভাল anti viral ট্রিটমেন্ট আছে, কিন্তু পুরোপুরি cure হবে না। দীর্ঘদিন চিকিৎসা করতে হবে, অধিকাংশ ক্ষেত্রে life long.
🍂 ভয়ের পাশাপাশি যে আশার বিষয়গুলো আছে সেগুলো হল,
> আমাদের দেশের অনেক মানুষ এ ব্যাপারে এখন বেশ সচেতন।
> EPI shcedule এ Hep B vaccine বিনামূল্যে দেওয়া হচ্ছে। আর বড় যারা তারাও Hep B screening করে vaccine নিয়ে নিচ্ছে।
> Blood, Blood products ঠিকভাবে screening হচ্ছে, disposable syringe ব্যবহৃত হচ্ছে, unsafe sex পরিহার করা হচ্ছে। সচেতনতা বাড়ছে, একই razor বা blade দিয়ে মানুষ শেভ কম করছে।
> Hep B postive হলেও 90-95% মানুষ 6 মাসের মধ্যে life long immunity ডেভেলপ করে ভাল হয়ে যাচ্ছে, অর্থাৎ acute hepatitis এর মধ্যে সীমাবদ্ধ থাকছে। বাকি 5-10% chronic hepatitis ডেভেলপ করে, যার মধ্যে আরো কম hepatocellular carcinoma ডেভেলপ করে।
তবে এই যে 90% ভাল হয় আর 10% chronic হয়, এর ঠিক উল্টোটা হয় mother to fetus vertical transmission হয়ে neonatal hepatitis B ডেভেলপ করলে। যেখানে ঠিকঠাক চিকিৎসা শেষে শিশুর 1 বছরের মধ্যে immunity ডেভেলপ না করলে 90% ই chronic hepatitis ডেভেলপ করে তাদের 15 বছর বয়সের মধ্যে, আর বাকি 10% মোটামুটি ভাল থাকে!
🍃 যত আশাই দেখাই না কেন সেই 10% কারা যাদের chronic hepatitis ডেভেলপ করবে, আর কারই বা hepatocellular carcinoma (HCC) হবে তা আমরা কেউ জানি না। বাংলাদেশে ক্যান্স্যার প্রকোপের লিস্টে HCC হল 3 নম্বরে! 1 নম্বরে ca lung, 2 নম্বরে ca stomach. তাই অবশ্যই সাবধান থাকতে হবে!
🍃 Prevention যেহেতু cure এর চেয়ে ভাল, তাই যারা এখনো vaccine দেয়নি তাদের screening করে অবশ্যই vaccine দিতে হবে। screening যেটা করা হয় সেটা HBsAg. positive হলে vaccine দেওয়া যাবে না, কিছুদিন পর আবার টেস্ট করতে হবে, chronic stage এ না গেলে নিজে থেকেই HBsAg negative হবে, তখন anti-HBs titre করে দেখতে হবে infection এর পর শরীর এর বিরুদ্ধে কতটুকু antibody তৈরি করলো। titre ভাল হলে তো ভালই, না হয় vaccine দেয়া শুরু করতে হবে।
আর যাদের শুরুতেই HBsAg negative পাওয়া যাবে তাদের vaccine শুরু করা যাবে।
🌱 vaccine schedule হল 0,1,6 months
কিন্তু যাদের একটু তাড়াতাড়ি immunity প্রয়োজন, এই যেমন কোন HBsAg negative নারী যদি কোন HBsAg positive পুরুষকে শিঘ্রই বিয়ে করতে যাচ্ছে এমন হয়, সেক্ষেত্রে 0,1,2 months এ vaccine দেয়া যাবে।
হোক সেটা 0,1,6 বা 0,1,2 - উভয় ক্ষেত্রেই vaccine দেয়া শেষে 6 মাস পর anti-HBs Titre করে দেখতে হবে immunity কেমন ডেভেলপ করলো।
anti-HBs Titre Interpretation:
> Titre 10 এর কম - কোন immunity নাই। হয় vaccine অকার্যকর, বা রোগী immunocompromised. কারণ খুঁজে বের করতে হবে, অন্য কোন কারণ না থাকলে re vaccination করতে হবে।
> Titre 10 থেকে 100 এর মধ্যে - immunity আছে কিন্তু যথেষ্ট না। একটা booster dose দিয়ে immunity কে boost up করতে হবে।
> Titre 100 এর বেশি - immunity ভাল। নিশ্চিত থাকা যাবে।
তা কত বছরের জন্য নিশ্চিত?
10 বছরের বেশি। তাই Titre ভাল পেলেও এর 10 বছর পর মাঝেমাঝে anti-HBs করে দেখতে হবে immunity কি ঠিকঠাক আছে, না জলের সাথে ভেসে গেছে! অধিকাংশ ক্ষেত্রেই ঠিকঠাক থাকে, আর না থাকলে HBsAg screening করে আবার vaccination করতে হবে।
Hep B ভাল বুঝতে গেলে জানতে হবে তার এন্টিজেন (HBsAg) ও এন্টিবডি (anti-HBs) গুলো সম্পর্কে। সেসব থাকবে পরবর্তী পর্বে...
Hep B virus এর,
৩ টি Antigen (Ag)
HBsAg
HBcAg
HBeAg
৩ টি Antibody (anti)
anti-HBs
anti-HBc
anti-HBe
🍃এন্টিজেন
🍂 HBsAg
s - surface antigen. এটা B virus এর সার্ফেসে থাকে। B virus দিয়ে আক্রান্ত হলেই শুধুমাত্র এটি positive হয়। এটি positive থাকা মানে শরীরে ভাইরাস থাকা, উল্টো করে বললে এটি negative মানে শরীরে ভাইরাস নাই। তাই অধিকাংশ সময় আমরা এই টেস্টটিই করে থাকি। শরীরে ঢোকার পর ভাইরাস কোথাও ঘাপটি মেরে ঘুমিয়ে পড়তে পারে, তখন এটি negative থাকে, কিছুদিন পর আবার positive হয়। এই সময়কে incubation period বলে। incubation period শেষে রক্তে এসে লিভারে রোগব্যাধি সৃষ্টি করে বা কিছুই না করে immunity কতৃক শরীর থেকে বিতারিত হতে পারে!
HBsAg positive থাকার সময়কাল যদি ৬ মাস বা তার কম হয় তবে acute infection,
আর ৬ মাসের বেশি positive থাকলে chronic infection.
incubarion period জানলাম, তো window period কি? incubation period শেষে HBsAg positive হল > যার response এ শরীরের immunity anti-HBs তৈরি করা শুরু করলো > যা HBsAg কে শরীর থেকে দূর করা শুরু করলো। ব্যাপারটা হিসাব করলে দেখবো, আস্তে আস্তে HBsAg কমছে আর anti-HBs বাড়ছে। এই কমা বাড়ার মাঝখানে একটা মধ্যবর্তী অবস্থা সৃষ্টি হয় যখন দুটোর কোনটাই ডিটেক্ট করার মত বেশি থাকে না, তাই টেস্টে দুটোই negative আসে। এই অবস্থাকেই window period বলে।
🍂 HBcAg
c - core antigen. core region এ B virus replication এর সময়ে এটি তৈরি হয়। core region এ তৈরি হয় বলে এটি রক্তে বের হতে পারে না, তাই ব্লাড টেস্ট করে একে খুঁজে পাওয়া যায় না, আর একারণেই এই টেস্টটা আমরা করিনা। এটি সরাসরি রক্তের সংস্পর্শে না আসলেও আমাদের immunity ঠিকই এর উপস্থিতি বুঝতে পারে, এমনকি যখন B virus incubation period এ থাকে তখনও বুঝতে পারে। বুঝতে পেরে immunity এটার বিরুদ্ধে এন্টিবডি তৈরি করে এবং সেটি হল anti-HBc. তাই কখনো HBsAg নেগেটিভ পেলেন, কিন্তু আপনার সন্দেহ হচ্ছে যে virus শরীরে আছে, সেক্ষেত্রে anti-HBc করাটাই বেস্ট যা সুপ্ত virus কেও সনাক্ত করতে পারবে! এই যে anti-HBc তৈরি হচ্ছে সেটি দুই ধরণের - ১. প্রথমে তৈরি হয় IgM আর ২. পরে তৈরি হয় IgG.
অর্থাৎ anti-HBc (IgM) পজিটিভ হলে acute infection,
আর anti-HBc (IgG) পজিটিভ হলে chronic infection.
আলাদাভাবে না করে দুটোকে সাধারণত একসাথেই টেস্ট করা হয় যাকে বলে anti-HBc (total)
🍂 HBeAg
e antigen বা pre-core antigen. pre-core region এ B virus replication এর সময় এটি তৈরি হয়। pre-core এ তৈরি হয় বলে এটি রক্তে বের হতে পারে এবং টেস্টে positive পাওয়া যায়। অর্থাৎ এটি positive হলে এটা বোঝায় - আক্রান্ত ব্যক্তি B virus দিয়ে শুধু আক্রান্তই হয়নি, তার শরীরে এটির সংখ্যা বৃদ্ধিও হচ্ছে যা অন্য কাউকে খুব সহজেই আক্রান্ত করতে পারে! অবস্থা খুব খারাপ! উল্টোদিকে HBeAg negative পেয়ে খুশি হওয়ার কিছু নেই। কারণ এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে যাকে বলে pre-core mutant infection! যেখানে virus replication ঠিকই হচ্ছে কিন্তু mutation এর জন্য HBeAg রক্তে আসতে পারে না, আর তাই HBeAg negative দেখাচ্ছে! এখন উপায় কি? রোগীকে একটা HBV-DNA PCR করতে দিন। যদি viral count বেশি পান, তাহলে বুঝবেন আগের HBeAg negative হল false negative, এবং এটা pre-core mutant infection. আর যদি viral count কম পান তাহলে ঝামেলা নাই, HBeAg negative হল true negative, viral replication আসলেই হচ্ছে না।
🍃 এন্টিবডি
🍂 anti-HBs
এটি HBsAg এর বিরুদ্ধে তৈরি হওয়া এন্টিবডি। B virus এর বিরুদ্ধে প্রধান অস্ত্র এটি! এটি থাকলে আপনি নিরাপদ, রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই। এই অস্ত্র B virus এ আক্রান্ত হওয়ার পর আপনার শরীর নিজে নিজে তৈরি করতে পারে, আবার আপনি আক্রান্ত হওয়ার আগেই শরীরে এই অস্ত্র সাপ্লাই দিয়ে রাখতে পারেন!
B virus কতৃক আক্রান্ত হলেন মানে HBsAg positive. উপরে পড়ে আসা সূত্র মতে anti-HBc ও positive, আর শরীর অস্ত্র তৈরি করলো মানে anti-HBs positive. এই anti-HBs আপনার শরীরে থাকা HBsAg কে ধ্বংস করবে। এখন যদি আমরা বলি কেউ Hep B virus এ আক্রান্ত হয়ে তার বিরুদ্ধে naturally immunized, তাহলে তার টেস্টে কোনটা positive আর কোনটা negative পাবো তা উপরের পড়া থেকে খুব সহজেই বলতে পারি - তার anti-HBs positive, HBsAg negative ও anti-HBc positive পাবো!
আর আপনি আগে থেকে শরীরে অস্ত্র সরবরাহ করলেন মানে vaccine দিলেন। এই vaccine এ শুধুমাত্র B virus এর surface protein অর্থাৎ HBsAg থাকে যা শরীরে anti-HBs তৈরি করে এবং এটি HBsAg কে ধ্বংস করে। vaccine এ কোন core protein অর্থাৎ HBcAg না থাকায় কোনো anti-HBc তৈরি হয় না। তাহলে এখানেও আমরা মুখস্থ না করে বলতে পারি anti-HBs positive, HBsAg negative ও anti-HBc negative.
উপরের দুটো ঘটনার পার্থক্য শুধু একটাই, anti-HBc ন্যাচারাল ইনফেকশন এ positive ছিলো, আর vaccine দিলে negative.
🍂 anti-HBc
এ সম্পর্কে ইতোমধ্যে আমাদের পড়া শেষ! HBcAg এর বিরুদ্ধে তৈরি হয়। দুটো জিনিসই শুধু মনে রাখবো-
১। anti-HBc দুই ধরনের
- anti-HBc (IgM) positive হলে acute infection,
- anti-HBc (IgG) positive হলে chronic infection.
২। ন্যাচারাল ইনফেকশন এ anti-HBc positive.
vaccination এ anti-HBc negative.
🍂 anti-HBe
HBeAg এর বিরুদ্ধে এটি তৈরি হয়। উপরে পড়ছি HBeAg positive মানে B virus এর active replication, আর যখন এর বিরুদ্ধে anti-HBe positive হয় তখন no replication. অর্থাৎ immunity ভাল আছে!
🌺 মোটামুটিভাবে B viral markers গুলো পড়া শেষ। এখন আসি interpretation এ। উপরের বিষয়গুলো মনে থাকলে আশা করি যে কোন interpretation আমরা সহজেই করতে পারবো!
৬ টি মার্কারের মধ্যে ৩ টি মার্কার সাধারণত টেস্ট করা হয়-
HBsAg
anti-HBs
anti-HBc (total)
★ scenario 1:
HBsAg: নেগেটিভ
anti-HBs: নেগেটিভ
anti-HBc: নেগেটিভ
> explanation:
HBsAg নেগেটিভ: ইনফেকশন নাই।
anti-HBs নেগেটিভ: প্রতিরোধ নাই।
anti-HBc নেগেটিভ: কোন core antibody নাই, কারণ কোন core antigen মানে HBcAg নাই, অর্থাৎ কোন লুকানো virus ও নাই।
>> comment:
কিছুই নাই! অর্থাৎ অবস্থা ভাল। কিন্তু anti-HBs নেগেটিভ অর্থাৎ কোনো প্রতিরোধ কিন্তু নাই। তাই খুব সহজে সে অন্য কারো থেকে আক্রান্ত হতে পারে। অর্থাৎ ব্যক্তি infected না হলেও susceptible to infection. তাই তাকে vaccine দিতে হবে।
★ scenario 2:
HBsAg: নেগেটিভ
anti-HBs: পজিটিভ
anti-HBc: পজিটিভ
> explanation:
HBsAg নেগেটিভ: ইনফেকশন নাই।
anti-HBs পজিটিভ: প্রতিরোধ আছে।
anti-HBc পজিটিভ: ন্যাচারাল ইনফেকশন এ পজিটিভ।
>> comment:
প্রতিরোধ আছে এবং সেটা ন্যাচারালি। অর্থাৎ immune due to natural infection.
★ scenario 3:
HBsAg: নেগেটিভ
anti-HBs: পজিটিভ
anti-HBc: নেগেটিভ
> explanation:
HBsAg নেগেটিভ: ইনফেকশন নাই।
anti-HBs পজিটিভ: প্রতিরোধ আছে।
anti-HBc নেগেটিভ: ন্যাচারাল ইনফেকশন নাই।
>> comment:
প্রতিরোধ আছে এবং সেটা ন্যাচারালি না, vaccine দিয়ে। অর্থাৎ immune due to hepatitis B virus vaccination.
★ scenario 4:
HBsAg: পজিটিভ
anti-HBs: নেগেটিভ
anti-HBc: পজিটিভ
> explanation:
HBsAg পজিটিভ: ইনফেকশন আছে।
anti-HBs নেগেটিভ: প্রতিরোধ নাই।
anti-HBc পজিটিভ: ন্যাচারাল ইনফেকশন আছে।
এখন দেখতে হবে কোন anti-HBc পজিটিভ, IgM না IgG.
>> comment:
IgM পজিটিভ হলে acute hepatitis
IgG পজিটিভ হলে chronic hepatitis
দুটো আলাদাভাবে না করে দুটো একসাথে anti-HBc (total) করা হয় যেখানে IgG বেশি, পজিটিভ হলে ব্যক্তি ন্যাচারাল ইনফেকশনে ইনফেকটেড, chronic hepatitis.
★ scenario 5:
HBsAg: নেগেটিভ
anti-HBs: নেগেটিভ
anti-HBc: পজিটিভ
> explanation:
HBsAg নেগেটিভ: ইনফেকশন নাই।
anti-HBs নেগেটিভ: প্রতিরোধ নাই।
anti-HBc পজিটিভ: ন্যাচারাল ইনফেকশন আছে বা ছিলো!!
>> comment:
ন্যাচারাল ইনফেকশন থাকলে তো HBsAg পজিটিভ থাকার কথা, কিন্তু সেটি এখানে নেগেটিভ! তার মানে HBsAg রক্তে আসতে পারছে না, বা আসলেও পরিমাণ এত কম যে undetectable, অর্থাৎ virus হয়তো incubation এ আছে, তাই এটা occult Hepatitis B virus infection হতে পারে।
অথবা, রোগীর আগে ইনফেকশন ছিলো, এখন নাই। অর্থাৎ recently resolved infection হতে পারে
অথবা anti-HBc false positive!
🍀 উপরের ৩ টি মার্কারের সাথে আরো দুটি মার্কার টেস্ট করা যেতে পারে, সে দুটি হল HBeAg, anti-HBe.(উপরে কিন্তু আগেই বলেছি HBcAg টেস্ট করা হয় না)
🌿 Scenario: HBsAg পজিটিভ, HBeAg পজিটিভ, কিন্তু anti-HBe নেগেটিভ।
> HBeAg পজিটিভ মানে replication হচ্ছে, anti-HBe নেগেটিভ মানে immunity এন্টিবডি তৈরি করছে না,
অর্থাৎ Active infection with Active carrier phase.
> এখন এই অবস্থায় যদি তার SGPT বেশি থাকে তো অবশ্যই সে carrier এর পাশাপাশি chronic hepatitis এ ভুগছে অর্থাৎ immune reactive.
কিন্তু যদি SGPT নর্মাল থাকলে তাহলে সে শুধুই carrier, এবং সে immune tolerant phase এ আছে। তাই viral replication এর পরেও সে chronic hepatitis এ ভুগছে না।
🌿 Scenario: HBsAg পজিটিভ, HBeAg নেগেটিভ, কিন্তু anti-HBe পজেটিভ।
> HBeAg নেগেটিভ মানে replication হচ্ছে না, anti-HBe পজিটিভ মানে immunity এন্টিবডি তৈরি করছে,
অর্থাৎ Active infection with Inactive carrier phase.
> সাধারণত এই অবস্থায় SGPT নর্মাল থাকে। কিন্তু কখনো কখনো দেখা যায় viral replication নাই কিন্তু SGPT বেশি। তাহলে বুঝতে হবে immune active হয়ে viral replication থামানোর আগেই তার chronic hepatitis ডেভেলপ করে গেছে, অর্থাৎ এটা late immune response. HBeAg negative থাকার পরেও hepatitis তাই তাকে HBeAg negative chronic hepatitis phase ও বলে।
🌳 Hepatitis B viral infection ডায়াগনোসিস করার জন্য আমরা একটা সহজ টেস্ট করতে পারি। কিন্তু এটি সহজ হলেও সহজলভ্য নয়! আর সেটি হল HBV-DNA PCR. এটির মাধ্যমে সরাসরি আমরা virus count করে infection আছে কিনা সেটা বের করতে পারি!
আজ অনেক পড়াশুনা হল! ধন্যবাদ সবাইকে ধৈর্য্য ধরে পড়ার জন্য। আরো থাকবে পরবর্তী পর্বে...
#Hepatitis_প্রথম_পর্ব

#Hepatitis_দ্বিতীয়_পর্ব

#Hepatitis_তৃতীয়_পর্ব

#একটুখানি_লেখাপড়া 😃
#Hepatitis_চতুর্থ_পর্ব

No comments